বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক ছাত্রদলের নেতা-কর্মী নিয়ে জনসভায় যোগদান করেন ।
শনিবার ( ১ সেপ্টেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর থেকে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী নিয়ে ঢাকা পল্টনে এলাকায় জড়ো হয় । পরে সমবেত নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল মিছিল নিয়ে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় যোগদান করেন । নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ । সকলের মুখে ছিলো একটাই শ্লোগান মুক্তি মুক্তি চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই ।
মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু , সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, সহ সভাপতি শাকিল মিয়া, নাজিম পারভেজ অন্তু, শফিকুল ইসলাম শফিক, আলতাফ হোসেন ইব্রাহীম, সিরাজ উদ্দিন প্রধান দর্পন, হামিদুর রহমান সুমন , যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, লিংরাজ খান, রাকিবুর রহমান সাগর, সাজ্জাদ হোসেন প্রমুখ ।

