বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের(ডিবি) অভিযানে ১৮ হাজার পিছ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
মালবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জস্থ শিমরাইলে একটি মালবাহী ট্রাক(চট্ট মেট্রো-ট-১১-৩৫৬৩) তল্লাশি চালিয়ে তাদের আক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার উলাইন গ্রামের মৃত মামুন মিয়ার পুত্র মনির আহম্মেদ(৬০), চট্রগ্রামের সীতাকুন্ড থানার ঘোড়ামারা এলাকার মৃত আলমের পুত্র আবুল কালাম ওরফে হাসেম (৪৫) ও একই থানার দেলাপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র মনসুর (৩০)।
অভিযানটি এসআই মো: মিজানুর রহমানের নেতৃত্বে এসআই সায়েম আহম্মেদ, এসআই আবুল কালাম আজাদ, এএসআই প্রকাশ চন্দ্র সরকারসহ সঙ্গীয় ফোর্স পরিচালনা করা হয়। শুক্রবার বাদ জুম্মা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের(ডিবি)।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
