বিজয় বার্তা ২৪ ডট কম
রুপগঞ্জ ও সোনারগায়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্ধদের ও অংগ সংগঠনের নেতাকর্মীদের নামে অহেতুক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে চেয়ারপার্শনের উপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার বলেছেন,দেশ এখন পুলিসী রাস্ট্রে পরিনত করেছে।কথায় কথায় মামলা দেয়া এখন সরকারের অভ্যাসে পরিনত হয়েছে।তিনি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।

