বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ ও গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ নতুন ১০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা ৮০ জন ও মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৭৮৮ জন। জেলা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে ৩০জন সহ মোট ৭৬৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে করোনার ৬১টি লাশ দাফন ও সৎকার করা কাউন্সিলর খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনাও এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে জেলা আদালতের কার্যক্রম আজ থেকে শুরু করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশী। জেলায় করোনা ভাইরাসে মোট মৃত ৮০ মৃতের মধ্যে ৫২ জনই্ সিটি এলাকার ও মোট আক্রান্তের ২৭৮৮ জনের মধ্যে ১১৪৮ জন।

