বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাকির খানের পক্ষ থেকে যুবদল ও মৎস্যজীবি দলের দোয়া মাহফিল।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-স্বাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শাহ এর উদ্যোগে বন্দর উপজেলার কলাগাছিয়ায় তার নিজ বাড়িতে বাদ আসর শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবি দলের সদস্য মফিজ মাহি, মহানগর মৎস্যজীবি দলের সদস্য মোঃ রুবেল, লিয়ন খান,বন্দর উপজেলা যুবদল নেতা গোলাপ আহাম্মেদ, মোঃ আলমগীর হোসেন। জেলা ছাত্রদল নেতা শাহেদ হোসেন সাব্বির, রিজওয়ান রিমন, বন্দর থানা ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন, মোঃ জহিরুল ইসলাম প্রজন্ম ৭১ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-স্বাধারন সম্পাদক আয়নাল খান ও বন্দর উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম-আহবায়ক মারুফ ইসলাম। একই সময়ে সদর থানা মৎস্যজীবি দলের আহবায়ক শাখাওয়াত হোসেন জেকির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মোঃ সেলিম, সদস্য মোঃ সফর আলী, মোঃ ইয়াসিন, মোঃ ইমরান, মোঃ সোহেল, মোঃ জামান ও ১৫নং ওয়ার্ড মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ আকাশ সদস্য সচিব মোঃ জুম্মান।

