বিজয় বার্তা ২৪ ডট কম
জামতলা পঞ্চায়েত ও ইয়াং ষ্টার ক্লাব আয়োজিত জূৃতলা কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে পুরুস্কার বিতরণ করেন সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সহ সভাপতি মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও ব্যাবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ বলেন বর্তমান সরকার শিশু কিশোরদের মাদক ও কিশোর গ্যাং কালচার থেকে বাচানোর ও তাদের মানুষিক উন্নতির জন্য নতুন কুড়ির আয়োজন করেছেন এবং স্কুল পর্যায়ে ক্রীড়াকে বাধ্যতামূলক করেছেন।একজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ।
এসময় তিনি ডিসেম্বর ও জানুয়ারি মাসে মীম শরৎ গ্রুপের সহযোগিতায় আরো দুটি টুর্নামেন্টের আয়োজনের ঘোষনা দেন।
