বিজয় বার্তা ২৪ ডট কম
অর্পণ বাংলাদেশ সোনারগাঁও থানা কমিটির আহ্বায়ক ও সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোজ্জাম্মেল হক ও ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক ও অর্পণ বাংলাদেশ সোনারগাঁও থানা কমিটির সদস্য সচিব কাজী হিমেল এবং অর্পণ বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও জেলা ছাত্রদল নেতা মোঃ রুবেল হোসাইন সহ ১৩ ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অর্পণ বাংলাদেশ সোনারগাঁও থানা কমিটি যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত । সেই সাথে তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান ।
বুধবার ( ২৯ আগষ্ট ) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ ও মুক্তির দাবি জানান । বিবৃতিতে তিনি বলেন, একটি গনতান্ত্রিক রাষ্ট্রে সবার রাজনীতি করার অধিকার আছে কিন্তু আওয়ামী লীগ সরকার বাকশালী শাসন ব্যবস্থার মাধ্যমে পুলিশ বাহিনী দিয়ে অন্যায় ভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে । কিন্তু আমি বলতে চাই এই সব মামলা হামলা ও গ্ৰেফতার করে ছাত্রদলের নেতা-কর্মীদের দমন করতে পারবে না
অচিরেই এই সরকারের পতন ঘটবে । তাই অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তি সহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি ।
সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ আগষ্ট) রাতে সোনাগাঁ থানার কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত জাকারিয়া, সারোয়ার হিমেল, রুহুল আমিন রুবেল, মো: আ: হালিম, মোঃ বিল্লাল হোসেন, মো: ফরহাদ হোসেন, ওমর ফারুক ইকবাল, মো: খোরশেদ আলম, শাহাজ উদ্দিন, আবুল বাশার, মোজ্জাম্মেল হক , কাজী হিমেল, ইউনুস ও সাইদুরসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/৩০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। সোনারগাঁ থানার মামলা নং ৫৬ তারিখ ২৯-০৮-২০১৮। এ মামলায় গ্রেফতারকৃত ১৩ জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে প্রেরণ করা হলে আদালত আগামী ৩ সেপ্টেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য করে।

