বিজয় বার্তা ২৪ ডট কম
লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশনেত্রীর ৭২তম জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শাহাদাৎ বরনকারী সকল নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনা করে ও দেশের বিস্তির্ণ এলাকায় বানভাসি অসহায় মানুষের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর উদ্দ্যোগে তার আমলাপাড়াস্থ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগষ্ট) বাদ যোহর দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় নারায়ণগঞ্জ মহানগরের ২০ দলীয় জোটের সদস্য সচিব ও মহানগরের জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুদ্দীন আহমাদ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার যে আন্দোলনের কর্মসূচি ঘোষনা করবেন সে আন্দোলনে জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে ঝাপিয়ে পড়তে হবে। আন্দোলনের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
এসময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, বন্দর উপজেলা চেয়ারম্যান আতায়ুর রহমান মুকুল, আয়শা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু, দপ্তর সম্পাদক কাউন্সিলর হান্নান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, কাউন্সিলর সুলতান আহমেদ, মহানগর বিএনপি নেতা ফারুক হোসেন, ইসমাইল মাষ্টার, বরকত হোসেন, হাজি মনির, নজরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়াজী, আরিফ হোসেন গোগা, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, ওলামা দল নেতা হাফেজ মামুন ও শিব্বির আহমেদ, ছাত্রদল নেতা মেহেদী, দর্পন প্রধান, শাহাদাৎ প্রমুখ।

