বিজয় বার্তা ২৪ ডট কম
ঈদেও আগে আগস্ট মাসের সম্পূর্ণ বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনাওে সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিতে¦ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সিদ্ধিরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন সোহাগ, বিসিক শাখার সভাপতি নূর হোসেন।
নেতৃবৃন্দ বলেন, ঈদ আসলে মালিকদের টালবাহানার কারণে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ তৈরী হয়। সরকারী প্রতিষ্ঠানে পূর্ণ বোনাস দেয়া হয়। কিন্তু গার্মেন্টসগুলোতে তা দেয়া হয় না। এখানে কোথাও হাফ বোনাস দেয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে নাম মাত্র বকশীষ দেয়া হয়। অনেক ক্ষেত্রে তাও দেয়া হয় না। ফলে চরম অসন্তোষ তেরী হয়। প্রশাসন এখানে নির্বিকার থাকে। নেতৃবৃন্দ শ্রমিকদের পূর্ণ বোনাস দাবী করেন। এ বিষয়ে যে কোন অনাকাংক্ষিত পরিস্থিতির জন্য মালিক এবং প্রশাসন দায়ী হবেন। ঈদ সেপ্টেম্বর মাসের প্রথমে হবে। ফলে আগস্ট মাসের সম্পূর্ণ বেতন ঈদের আগেই পরিশোধ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, শ্রম আইনের দুর্বলতার সুযোগ নিয়ে মালিক শ্রমিকদের উপর শোষণ-নির্যাতন চালায়। নেতৃবৃন্দ শ্রম আইন ও বিধিমালার সকল শ্রমিক স্বার্থ বিরোধী ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন ও বিধিমালা প্রণয়নের দাবি জানান।
