বিজয় বার্তা ২৪ ডট কম
ক্লু লেস মামলার (প্রবীর ও স্বপন হত্যাকান্ডের) রহস্য উদঘাটন করায় জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) এস আই মফিজুল ইসলামকে প্রশাংসাপত্র, ক্রেষ্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলার নয়া পুলিশ সুপার আনিসুর রহমান।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যান সভায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পাবলিক পসিকিউটর এস এম ওয়াজেদ আলী খোকন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম,(ডিবি) নূরে আলাম ও অন্যান্য কর্মকর্তাগন।
সদ্য ইন্সপেক্টর হওয়া মফিজুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই অর্জন আমার একার নয় এই অর্জন সমগ্র জেলা পুলিশের। আমাকে সবাই দোয়া করবেন আমি যাতে আগামীতে আরো ভাল কাজ করে জেলা পুলিশের সম্মান আরো উচু করতে পারি।
