বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী পবিত্র ওমরাহ হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদিতে যাত্রা করেছেন।বুধবার দিবাগত রাত ২টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি এ্যারলান্সে একটি ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।তার সাথে তার ছোট ছেলে অনন্ত রয়েছেন বলে তার পারাবারিক সূত্র জানা যায়।
এছাড়া তার সফর সঙ্গী হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুবলীগ নেতা মোতালেব, হিরু ও হিমেল যাচ্ছেন বলে জানাগেছে। এদিকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তাঁর স্থলে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ড নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা।
মেয়র আইভীর জন্য তার পরিবার নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
