বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা কে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মহানগর ছাত্রদলের অন্যতম নেতা মুকতাদির হোসাইন হৃদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
বৃহস্পতিবার ( ৭ জুন ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা জানান তিনি । সেই সাথে মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকেও শুভেচ্ছা জানান তিনি ।
প্রসঙ্গত, গত বুধবার (৬ জুন) নারায়ণগঞ্জ মহাানগর স্বেচ্ছাসেবক দলের এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।
