বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ কে সফল করতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. বাদলের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নাগরিক সমাবেশে নিয়ে যোগদান করেন ।
শনিবার ( ১৮ নভেম্বর ) দুপুরে সকাল থেকে নেতাকর্মীরা ঢাকা দোয়েল চত্বর এসে জড়ো হয় । পরে সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশ স্থলে যান ।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, ঢাকা দক্ষিণ মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, জেলা তাতীলীগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের সভাপতি মাহবুবুর রহমান সুমন, সহ সভাপতি মেহেদী মোহাম্মদ, আল আমিন , শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নাফিজ প্রমুখ ।
