বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারন সম্পাদক আকরামুল হাসান গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ থানা ছাত্রদল ।
শনিবার ( ১৮ নভেম্বর ) এক বার্তায় সোনারগাঁ থানা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদল নেতা মোঃ রুবেল হোসাইন বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের গ্ৰেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
তিনি বলেন,এই অবৈধ সরকারের অনিয়ন্ত্রিত বেপরোয়া অতি উৎসাহী প্রশাসনের দু:শাসন ও গনতন্ত্র পূনরুদ্ধারে যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে তাদেরকে মামলা হামলা, জেল জুলুম দিয়ে দমিয়ে রাখার চেষ্টায় লিপ্ত সরকার । কিন্তু এই ভাবে জেল জুলুম নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিক ছাত্রদল কে দমন করা যাবে । তাই অবিলম্বে দেশ নামক কারাগার থেকে সাধারণ সম্পাদকের নি:শর্ত মুক্তি দাবি করছি ।

