বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯, ২০, ২১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ প্রার্থী এড. জাসমীন আহমেদ এর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড প্রাঙ্গণে যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব ও নাসিক রিটার্ণিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ৫ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ।
