বিজয় বার্তা ২৪ ডট কম
এই মাসের শেষের দিকে শুরু হবে আবার বিএনপি-জামাতের সন্ত্রাসের রাজনীতি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
রবিবার (৭অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের বাঘপাড়া এলাকায় ১০ নম্বর আওয়ামীলীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
তিনি আরো বলেন, এখন মায় জেলে আছে আর ছেলে বিদেশে বইসা হুকুম দিতেছে। এই মাসের শেষের দিকে শুরু হবে আবার সন্ত্রাসের রাজনীতি। দেশে রাসায়নিক অস্ত্র ঢুকতাছে। আবার আরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে তারা।
তিনি আরো বলেন, এতিমের টাকা চুরি কইরা খালেদা জিয়া জেলে গেছে। আমি বলি না। এতোগুলো মানুষরে পোড়াইয়া মারছে সেই পাপ আছে না? পাপ বাপেরেও ছাড়ে না। নিজের ছেলে কোকো যখন মারা গেছে তখন কান্নায় ভেঙ্গে পড়ছেন। কিন্তু মানুষের ছেলেরে মারছে ভাইবা দেখেন নাই।
তিনি আরো বলেন, ক্ষমতায় আসার জন্য বিএনপি জ্যান্ত মানুষের গায়ে আগুন জ্বালাইয়া দিছে। মানুষ তো মানুষ, গরুরেও আগুনে পোড়াইয়া মারছে। এটা কেমন রাজনীতি। নিজেকে রাজনীতিবিদ বলতে লজ্জা লাগে।
শামীম ওসমান আরো বলেন, বিএনপি-জামাত কয়দিন আমারে বাচতে দিবো আমি জানি না। বিভিন্ন সংস্থা থেকে বলতেছে, আমারে মারার চেষ্টা করতেছে। মারলে মারুক, মারার মালিক তো আল্লাহ। মরে গেলে তো মরেই গেলাম। আর যদি মরে না যাই তো আগামী দেড়-দুই বছরের মধ্যে ডেমরা থেকে সিদ্ধিরগঞ্জ এলাকা হাতিরঝিল থেকেও সুন্দর হবে। ঢাকার থেকে নারায়ণগঞ্জে মানুষ দেখতে আইবো। আমার কাছে নারায়ণগঞ্জ মানেই পুরো বাংলাদেশ।
নাসিক ১০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মো. ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, মহানগর ওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নাসিক প্যানেল মেয়র-২ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি, প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহ্সানুল হক নিপুন নিপু, বাঘপাড়া পঞ্চায়েত কমিটির সদস্য আলহাজ্ব বাচ্চু মুন্সি, মহিলা নেত্রী আসমা আক্তার প্রমুখ।

