বিজয় বার্তা ২৪ ডট কম
কেয়া পরিবহনের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাষাঢ়ায় (রাইফেল ক্লাবের বিপরীত পাশে)কেয়া পরিবহনের নিজ কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় । মিলাদ ও দোয়া শেষে ফিতে কেটে এই পরিবহনের শুভ উদ্বোধন করেন আন্তঃজেলা মিনিবাস মালিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, সাবেক জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এড. রেজাউল করীম রেজা, কেয়া পরিবহনের ব্যবস্থাপক পরিচালক আনোয়ার হোসেন আনু ও রফিকুল ইসলাম স্বাধীন সহ আরো অনেকে ।
এদিকে পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আনু বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সম্পূর্ণ নতুন অঙ্গীতে নারায়ণগঞ্জে বসবাসকৃত উওর ও দক্ষিণ অঞ্চলের যাত্রীদের সেবার মান বৃদ্ধির লক্ষে আজ থেকে কেয়া পরিবহনের যাত্রা শুরু হল । আমরা ধিরে ধিরে এ পরিবহনের মান আরো উন্নত থেকে উন্নতর করবো এবং এ জন্য পরিবহনের সংখ্যাও ভবিষতে বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য নারায়ণগঞ্জের ৮টি স্থান থেকে যাত্রীগন কেয়া পরিবহনের টিকিট সংগ্রহ ও বুকিং দিতে পারবে । টিকিট প্রাপ্তি স্থান সমূহ হল চাষাঢ়া, পঞ্চবটি, খাঁনপুর মেট্রোহল , শিবু মার্কেট, সাইনবোর্ড, কাঁচপুর , গাউছিয়া এবং চিটাগাংরোড । প্রতিদিন রাত ৮টা-৯টা পযন্ত প্রতি আধঘন্টা পর পর কাউন্টার থেকে গাড়ী ছাড়া হবে বলেও জানাগেছে।
