BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৭, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আলী আহাম্মদ চুনকা একজন শিক্ষানুরাগী ছিলেন-আইভী

BIjoyBarta24 by BIjoyBarta24
জানুয়ারি ৬, ২০১৮
in লিড, সদর থানা
0
আলী আহাম্মদ চুনকা একজন শিক্ষানুরাগী ছিলেন-আইভী
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সত্যিকার অর্থেই এটা আনন্দের ব্যাপার যে এই বালিকা বিদ্যালয়টি আলী আহাম্মদ চুনকার নামে হচ্ছে। তার সম্পর্কে নারায়ণগঞ্জবাসী সকলেই জানেন। আমি শুধু এটুকুই বলতে চাই আলী আহাম্মদ চুনকা একজন শিক্ষানুরাগী ছিলেন। আমরা যখন প্রিপারেটরী স্কুলে পড়তাম সাড়া নারায়ণগঞ্জের মধ্যে প্রিপারেটরী স্কুলই ছিল তখন একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল। আর কোথাও যাওয়ার কোন উপায় ছিলো না কারো।

শনিবার সকালে দেওভোগস্থ চেয়ারম্যান বাড়ি এলাকায় আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঠিক সেই সময়টায় তথা ১৯৭৪ সালে আলী আহাম্মদ চুনকা দুইটা স্কুল করেন। একটি হলো হাইস্কুলের মর্নিং শিফট শিশুবাগ এবং মর্গ্যান স্কুলে সকালে কলরব। দুটি স্কুলই তিনি শুরু করেছিলেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, মর্গ্যান স্কুলের কর্তৃপক্ষ গত প্রায় মাস ছয়েক আগে নোটিশ দিয়ে কলরব স্কুলকে বের করে দিয়েছে। তারা হয়তো স্কুলের জন্য আরো একটি স্থান নিয়েছে। এটা নিয়ে দ্বন্দও চলছে। কলরব স্কুলের সভাপতি এনায়েত হোসেন বাদল এখানে উপস্থিত আছেন, আমি শুধু তাদেরকে এতটুকুই বলবো যেই প্রতিষ্ঠানটি আলী আহাম্মদ চুনকা প্রতিষ্ঠিত করেছিলো, আমি ব্যাক্তিগত ভাবে তার সন্তান হিসাবে চাইনা এটা নিয়ে কাঁদা ছোড়াছুড়ি হোক। আপনারা দ্রুত এর সমাধান করেন।

মেয়র আইভী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শিক্ষকদের নিজস্ব কিছু কারিশমা থাকে। আর শিক্ষকরা তাদের সেই কারিশমার মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। শিক্ষার্থীদের ধরে রাখে। এইখানে উপস্থিত বাবুল স্যারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাবুল স্যারের কেন এত নাম, ডাক। কেন তার এত স্টুডেন্ট, কেন তার সুনাম। কারণ নিশ্চয়ই তার নিজস্ব কিছু গুনাবলি, কারিশমা থাকে। আমার মনে হয় দেওভোগ, বাবুরাইল, কাশিপুর সহ এই অঞ্চলের প্রায় সকলেই এক নামেই বাবুল স্যারকে চিনে। মেয়র শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, আমি অনুরোধ করবো আপনাদেরও দায়িত্ব আছে কিভাবে স্কুলের নাম আরো বাড়ানো যায়, কিভাবে শিক্ষার্থীদের সংখ্যা আরো বাড়ানো যায় সেদিকে নজর রাখতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শিশুবাগ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা বাবুল কৃষ্ণ সাহা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা আক্তারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা কাদির দেওয়ান, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, অক্সব্রিজ স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা বিপি, প্লে পেন ইন্টার ন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা বিথী, এনায়েত হোসেন বাদল সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।

পরে

আগামীকাল বীরমুক্তিযোদ্ধা পুতুল’র ৬ তম মৃত্যুবার্ষিকী

আগে

জালকুঁড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার

আগে
জালকুঁড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার

জালকুঁড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.