বিজয় বার্তা ২৪ ডট কম
নাঃগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির নাঃগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আমজাদ হোসেন পুতুলের ৬ তম মৃত্যু বার্ষিকী আগামীকাল অনুষ্ঠিত হবে।
আগামীকাল ৭ জানুয়ারি রোববার তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মরহুমের কবরে পুষ্প অর্পন দোআ ও বাদ আসর কবরস্থানে সকলের পক্ষ থেকে দোআ প্রার্থনা করা হবে। পরে মরহুমের নিজ বাস ভবন জয় বাংলা হাউজে সন্ধা থেকে জিগির আজগার শেষে মরহুম আমজাদ হোসেন সহ সকল কবর বাসির জন্য দোআ করা হবে।
উক্ত অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন ও ভাই বন্ধু সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

