বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নাসিক’র ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইসলাম পলু’র ছেলেকে মসজিদে যাওয়ার জেরে মারধরের ঘটনায় কুখ্যাত রাজাকার রফিক’র পুত্র তথা মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২রা মে) নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে মাকসুদ চেয়ারম্যানসহ ৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা ইসলাম পলু। যার নং (১২৭)২১ইং। আসামীরা হলেন, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন(৫০), বন্দর কুড়িপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রবিন (২২),বন্দর চাপাতলি এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে ইকবাল(৪৫), কুড়িপাড়া এলাকার মৃত আলীম মিয়ার ছেলে তাওলাদ (৫০)।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল রাতে বন্দর হরিপুর চাপাতলী এলাকার বাসিন্দা আওয়ামীলীগ নেতা মো. ইসলাম পলু’র একমাত্র ছেলে আল-আমিন (১৫) তারাবি আদায় করতে মসজিদে যায়। নামাজ শেষে আল- আমিন মসজিদ থেকে বের হওয়ারকালে তার বাবা ইসলাম পলু’র সাথে পুর্ব শক্রুতার জেরে তাকে এলোপাথাড়ি চড় থাপ্পড় মেরে গুরুতর জখম ও আহত করে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তথা কুখ্যাত রাজাকার রফিকের ছেলে মাকসুদ হোসেন।
অভিযোগ উঠে এসময় মাকসুদ চেয়ারম্যান বলেন,তুই ইসলামের ছেলে তোদের এ মসজিদে আসা নিষেধ, তোরা এই মসজিদে নামাজ পড়তে আসতে পারবি না, কেন এসেছিস। এই বলেই কিছু বুঝে উঠার আগেই তিনি আল-আমিনকে চড় থাপ্পড় মারা শুরু করে দেয়।
এসময় উল্লেখিত রবিন, ইকবাল ও তাওলাদ হোসেন তাকে ফের মসজিদের আঙ্গিনায় দেখলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরে তার ডাক-চিৎকারে স্থানীরা এগিয়ে এলে চেয়ারম্যান বাহিনী তাকে ছেড়ে সটকে পড়েন।

