বিজয় বার্তা ২৪ ডট কম
আমি আমার সততার পুরস্কার পেয়েছি। এসপি স্যার সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন আমাকে আবার সদর মডেল থানায় দায়িত্ব দিয়েছেন । তাদের সকলকে ধন্যবাদ বলে মন্তব্য করেছেন নারায়নগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মোঃ কামরুল ইসলাম।
বুধবার সকালে পুনরায় সদর মডেল থানায় যোগদান করে সাংবাদিকদের সাথে আলাপ চারিতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘ ৩০ বছর যাবৎ পুলিশ পেশায় দায়িত্ব পালন করছি। ১৫ বছর ওসি হিসেবে দায়িত্ব পালন করেছি। কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি।দায়িত্বরত অবস্থায় জানা মতে কোথায় কোন অপরাধ করিনি। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করিয়েছি। একনজন অপরাধীকে শাস্তি দেওয়ায় আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।শেষ পর্যন্ত সততারই জয় হল।
তিনি আরো বলেন, দীর্ঘ ২০ দিন তদন্ত শেষে আমি আবার দায়িত্ব পেয়েছি। আমার উচ্চ শিক্ষিত সন্তানরা যখন এই বিষয়ে প্রশ্ন করেছিল আমি লজ্জায় ভেঙ্গে পরেছিলাম। আজ সততার জয় হয়েছে।আমি সততার চেয়ারে অধিষ্ঠিত হতে পেরে গর্ব বোধ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যানে আমি যাতে সব সময় কাজ করতে পারি। আপনারা আমাকে দোয়া করবেন। দীর্ঘ ২০ দিন বিশেষ কারনে থানায় কর্মরত ছিলাম না। এখন আবার যোগদান করলাম। উধ্বর্তন কর্মকর্তারা আমাকে আবার দায়িত্ব দেওয়ায় তাদেরকে অনেক ধন্যবাদ। যে কোন ধরনের তথ্য দিয়ে আপনারা আমাদের কাজে সহযোগীতা করবেন।
