বিজয় বার্তা ২৪ ডট কম
আন্তঃজিলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার ত্রি বার্ষিক নির্বাচন উপলক্ষে গতকাল দুপুরে সাইলোর শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী সকল প্রার্থীদের নিয়ে এ মত বিনিমিয় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা ও আন্তঃ জিলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি কাউসার াাহমেদ পলাশ। মত বিনিময সভায় বক্তব্য রাখেন আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোৎ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আহম্দে আলী ও যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সাত্তার। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ প্রার্থীদের উদ্দেশ্য আগামী ১৫ জুলাইয়ের নির্বাচনের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে সকল প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা কেউ যাতে করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপশি বাংলাদেশ আন্তঃজিলা ট্রক চালক ইউনিয়নের কেন্দ্রীয কমিটির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবেন বলে বক্তারা উল্লেখ করেন।
