বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২১ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মত বিনিময় সভা আয়োজন করা হয়েছে।
শনিবার ৪ সেপ্টেম্বর সকালে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রয়াত কমান্ডার গোপনাথ দাসের বাড়ির প্রাঙ্গনে
এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় জেল পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাশ, সিদ্ধিরগঞ্জ পূজা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, গোপিনাথ স্মৃতি সংঘ সদস্য সচিব কৃষ্ণ আচার্য, গোপিনাথ স্মৃতি সংঘ আহবায়ক সঞ্চয় কুমার দাস, দেওভোগ লক্ষী নারায়ণ আখড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদিকা এড. মনিকা দেবী। এছাড়া জেলা ও মহানগরের সহ সকল থানার ও উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।
সভায় উপস্থিত জেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা তাদের মন্দিরে পূজা উদযাপন করার সময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন।
পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জানান, কেন্দ্রীয় ভাবে কোনো নির্দেশনা এখনো দেয়া হয় নাই তাই গত বারের নির্দেশনা মেনেই এ বছর মা দূর্গার পূজা উদযাপন করা হবে। তিনি আরো বলেন এইবার পূজা মণ্ডপে সাউন্ড বক্সে ধর্মীয় সংগীত পরিবেশন ছাড়া কোনো ডিজে গান বাজানো যাবেনা। ধর্ম যার যার রাষ্ট্র ও উৎসব সবার তাই এদেশের অনান্য ধর্মের মানুষ যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের প্রশাসনের দরকার পরেনা। তাই তিনি জেলা উপজেলা থানা কমিটিকে অবগত করেন সবাইকে নিয়েই এবারের শারদীয় দূর্গা মহোৎসব পালন করার। এছাড়া তিনি আরো জানান, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় ২০৮টি মন্ডপে পূজা উদযাপন করার নামের লিষ্ট এসেছে আরো ৪টি মন্ডপের নাম কয়েকদিনের মধ্যে আসবে। তাই বলা যেতে পারে নারায়ণগঞ্জ জেলায় এবার ২১২ টি পূজা মণ্ডপে সার্রদীয় মহোৎসব পালন করা হবে আশা ব্যক্ত করেছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে ও সরকারী নির্দেশনা মেনে সবাই পূজা উদযাপন করবেন।
নারায়ণগঞ্জ জেলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দীপক কুমার সাহা বলেন, পূজা মণ্ডপে যারা দেখতে যাবেন তারা সকলে যেন স্বাস্থ্য বিধি মেনেই পূজা মণ্ডপে যায় এই আহবান জানান।
এসময় সভায় কমান্ডার গোপীনাথ দাস সহ সকল প্রয়াতদের আত্মার শান্তি কামনায় ও যারা অসুস্থ রয়েছে তাদের সকলের সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।

