BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রুপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

BijoyBarta 24 by BijoyBarta 24
মার্চ ২৫, ২০২৪
in আমাদের নারায়ণগঞ্জ, রুপগঞ্জ থানা
0
রুপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামীম (২৫), মুক্তার হোসেন (৬০), নুর হোসেন (২৪), আরিফ (৯) ও রোমান (২০)। তারা সকলে আ বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের সঙ্গে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের দীর্ঘ ধরে দ্বন্দ্ব চলছিল। বিভিন্ন আবাসন কোম্পানির পক্ষে জমি বেচাকেনার ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এর ধারাবাহিকতায় রবিবার রাতে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলামের অনুসারী ও নাওড়া এলাকার বাসিন্দা নাজমুল নামে এক যুবককে পিটিয়ে আহত করে মোশারফের অনুসারীরা। এই ঘটনার জেরে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা ইট পাটকেল ছুঁড়ে মারে। এর এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করেছে তারা। এতে মোশারফ হোসেনের অনুসারীদের ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের অনুসারীদের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করছেন। গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউপি সদস্য মোশারফ হোসেনের মামাতো ভাই আলাউদ্দিন মিয়া বলেন, পূর্ব বিরোধের জের ধরে রফিকের লোকজন হামলা চালিয়ে আমাদের ঘর-বাড়ি ভাংচুর করেছে। এ সময় তাদের গুলিতে ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন।

পাল্টা অভিযোগ করেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই জেলা পরিষদের সদস্য মিজানুর রহমানের অফিস সহকারী ও অনুসারী জাহিদ হাসান। তিনি বলেন, আমাদের লোকজনদের এলাকা থেকে বিতাড়িত করার পূর্ব ঘোষণা দেন মোশারফ হোসেনের স্বজন ও অনুসারীরা। সেই ঘোষণা অনুযায়ী আজ সকালে আমাদের লোকজনের বাড়িতে হামলা চালায় তারা। এতে আমাদের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দুই পক্ষের সংঘর্ষে ৭-৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ছররা গুলিতে আহত হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

পরে

রূপগঞ্জকে গাজীগঞ্জ করতে দেওয়া হবেনা বলে কঠোর হুঁশিয়ারি দিলেন সেলিম প্রধান

আগে

আসুন দেশের সমৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করি-প্রধানমন্ত্রী

আগে
আসুন দেশের সমৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করি-প্রধানমন্ত্রী

আসুন দেশের সমৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করি-প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.