বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘুষি দিতে গিয়ে ২বছরের অবুঝ শিশুর মাথা ফাটিয়ে দিয়েছে উচ্ছশৃঙ্খল খোকন মৃধা ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে থানার দড়ি সোনাকান্দা এলাকায় মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটে। আহক শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অবুঝ শিশু যুবায়ের দড়িসোনাকান্দা এলাকার শুক্কুর আলীর ছেলে। শুক্কুর জানান, কয়েক দিন আগে সোনাকান্দা এলাকায় মোঃ অলি মৃধার ছেলে খোকন মৃধা ও আনু মিয়ার ছেলে মামুন মিয়ার সাথে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে আমার শ্যালক মোঃ ই¯্রাফিলের সঙ্গে মারামারি হয়। পরে পঞ্চায়েত প্রধানরা উভয় পক্ষের মধ্যে আপোষ মমীমাংসা করে দেয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খোকন মৃধা, মামুন ও আনুসহ তাদের সাঙ্গপাঙ্গরা ই¯্রাফিলকে খুঁজতে আমার বসত বাড়িতে হানা দেয়। হামলাকারীরা ই¯্রাফিলকে বাড়িতে একা পেয়ে কিল,ঘুষি ও মারধর করে। মারপিটের এক পর্যায়ে খোকন মৃধার একটি ঘুষি ই¯্রাফিলের কোলে থাকা ভাগিনা ২ বছরের শিশু জুবায়েরের মাথায় লেগে ফেটে যায়। অবস্থা বেগতিক দেখে খোকন মৃধা ও তার সাঙ্গপাঙ্গরা দ্রুত সটকে পরে। রক্তাক্ত অবস্থায় শিশু যুবায়েরকে দ্রুত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
