BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

প্রধানমন্ত্রীর মত আমিও চেষ্টা করছি বিষকে হজম করতে-শামীম ওসমান

BijoyBarta 24 by BijoyBarta 24
আগস্ট ১০, ২০২১
in ফতুল্লা থানা, লিড
0
প্রধানমন্ত্রীর মত আমিও চেষ্টা করছি বিষকে হজম করতে-শামীম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম  

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যারা এ খেলা খেলছেন কিংবা খেলাচ্ছেন তাদেরকে বলি, মৃত্যুকে ভয় পান। যেতে হবেই আপনি যে ধর্মের হননা কেন। আমি ধৈর্য্যশীল কারণ আমি আমি একজন নেত্রীর কর্মী যিনি বিষকে হজম করেন। তাঁর মত নীলকন্ঠী নেত্রীর কর্মী হিসেবে আমিও চেষ্টা করছি বিষকে হজম করতে। হয়তো উনার মত হতে পারবোনা তবে আমরা রক্তে মাংসে গড়া মানুষ। যদি নারায়ণগঞ্জের মানুষের ধৈর্য্যচ্যুতি ঘটে তবে আমি তো নারায়ণগঞ্জের মানুষের বাইরের কেউনা। তাই অনুরোধ করবো অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানে নিজের বাবা মায়ের কবর পরিদর্শন করে সেখানে শ্মশানের পোড়া মাটি অপসারণ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, আমার বাবা মা ভাইয়ের নামে নারায়ণগঞ্জে সড়ক ও ব্রিজের নামকরণ করা হয়েছে। এটি যথাযথ প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে কাগজ যায় সেটি সকল দপ্তর হয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে বাস্তবায়ন হয়। নারায়ণগঞ্জের কিছু লোক গত ৮ বছর ধরে বিভিন্নভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন আমরা সহ্য করছি। কারণ আল্লাহ ধৈর্য্যশীলদের পছন্দ করেন। আমার নেতাকর্মীরা, স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা কাল উত্তেজিত ছিল। আমি তাদের একটা কথাই বলেছি এই মাসটা আমাদের পিতার মৃত্যুবার্ষিকী, শোকের মাস। আমাদের বংশ নির্বংশ করা হয়েছিল এ মাসে। এ মাসে আমরা এমন কোন কর্মকান্ড করতে পারিনা যাতে জাতির পিতার অসম্মান হয়। আশা করি আমরা নায্য বিচার পাব। আমি মনে করি, এ বিষয়ে অবশ্যই তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে বিচার হওয়া উচিত।
তিনি বলেন, মানুষের মৃত্যুর পর তার কোন কিছু থাকেনা এটাই (কবরস্থান) তার শেষ ঠিকানা। এখানে যা হয়েছে আমার মনে হয় তা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা। এখানে এ পুকুরে পিন্ড দান করা হতো। আগে কবরস্থান ও শ্মশানের মাঝে দেয়াল তৈরী করে পরে উন্নয়ন কাজ শুরু করলে ভালো হতো।
আমি এখন পর্যন্ত সিটি করপোরেশনের কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিইও কিংবা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা সরকারের পয়সা খান এবং নারায়ণগঞ্জের মানুষের ট্যাক্স এর পয়সায় লালিত পালিত আমি তাদের দেখিও নাই, আমি একজন এমপি আমার সাথেই কথা বলেননি অন্য কারো সাথে কথা বলার তো প্রয়োজনই মনে করেন না।’
এমপি বলেন, আমি তো আমার আব্বা আম্মা দাদা দাদী ভাইয়ের কবর তো উদ্ধার করলাম আপনাদের সহযোগিতায়। কিন্তু বাকি কবরগুলোর যে অবস্থা এখানে যে প্রায় ৪০ থেকে ৫০টা কবর সেগুলোর কি হবে। শ্মশানের মাটি এখানে আসতে পারেনা কারণ প্রত্যেকটা ধর্মেরই একটা রীতি আছে যা মেনে আমাদের কাজ করা উচিত। মসজিদের সামনে আমি কোরবানি দিতে পারি কিন্তু আমি কোনদিন একটা মন্দিরে কোরবানি দিতে পারিনা। কেউ যদি চায় তাহলে সেটা সাম্প্রদায়িকতা নষ্ট করার একটা প্রয়াস। শ্মশানের মাটি এখানে কবরে দিয়ে দেয়া হয়েছে যেটা কোন মানুষ মানতে পারেনা। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও শোকের মাসে যারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন তাদের প্রতি চরম অবমাননা।
এখানে কোনটা কার কবর আমরা নিজেরাও বুঝতে পারছিনা। যাদের স্বজনদের কবর এখানে তাদের কি অবস্থা। আমি তো আমার কথা বলে নিজে হালকা হচ্ছি তারা কি করবে। আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাইনা। দুনিয়ায় যে আযাব আসছে এগুলো বিনা কারণে আসেনা।’
তিনি বলেন, আমি ভেবেছিলাম আজ এখানে এসে দেখবো নাসিকের সিইও। আইভীর কথা বলবোনা কারণ কিছুদিন আগে তার মা মারা গেছে। এখানে আসার মত অবস্থা নাও থাকতে পারে বা মহিলা মানুষ কবরস্থানে নাও আসতে পারে নিয়ম কানুন আছে আমি জানিনা। সিইও কোথায় যার অধীনে কাজ হয়েছে, যার কারণে মুক্তিযোদ্ধাদের কবরের হদিস নেই।
এমপি আরো বলেন, সিটি করপোরেশন কাজ না করলেও আমরা কাজ করছি। এখানে অধিকাংশ আমাদের শ্রমিক। ঠিকাদারও কাজ করেছেন। এই খাদেম কে তার অতীত ইতিহাস কি সেটাও আমাদের জানা দরকার কারণ টুপি তো অনেকেই পড়ে মসজিদে তো অনেকেই যায়। অনেকের রূপ তো আমরা অনেকদিন ধরে দেখছি। সে যদি মোয়াজ্জিন হয়ে থাকে মসজিদের কাজ করে থাকে তাহলে তো তার জানা উচিত এখানে শ্মশানের মাটি দেয়া যায়না। আমি জানিনা সে দায়ী কিনা তদন্ত হওয়া উচিত।
এর আগে সোমবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জের দুটি সংসদীয় আসনের দুই সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সেলিম ওসমানের পরিবারের পূর্বপুরুষ ও বিভিন্ন মুক্তিযোদ্ধা ও সাধারণ কবরে কবরস্থানের পাশের শ্মশান থেকে মরদেহ পোড়ানা মাটি এনে কবর ঢেকে দেয়া হয় যা দেখে শামীম ওসমান ক্ষোভ প্রকাশ করেন এবং ২৪ ঘন্টরা মধ্যে পোড়ামাটি সরিয়ে দেওয়ার আলটিমেটাম দেন।

পরে

নারায়ণগঞ্জে করোনায় ৩ জনের মৃত্যু

আগে

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছেন শামীম ওসমান-আইভী

আগে
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছেন শামীম ওসমান-আইভী

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছেন শামীম ওসমান-আইভী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.