বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মহামারী করোনা ভাইরাসের সংক্রমন দিন দিন তীব্র আকার ধারন করছে। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ২ জন সিটি করপোরেশন এলাকার ও বাকী ১ জন সোানারগাও উপজেলার বাসিন্দা। জেলায় গত ২৪ ঘন্টায় ১০৬৩ জনের নমুনা সংগ্রহের মধ্যে ২৬৪ জন করোানায় আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট মৃত্যু ২৮১ জন ও মোট আক্রান্ত ২১৫৬৭ জন। জেলায় এই পর্যন্ত ৩২৯১ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। করোনা সংক্রমনের হার বেড়ে দাড়িয়েছে ২৪.৮৪ ভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

