বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের পাইকপাড়ার জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত চলছে।
রবিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের কাজ শুরু করা হয়।
নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।নারায়ণগঞ্জ ভিক্টাোরিয়া হাসপাতালে ময়না তদন্তের কথা থাকলেও প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহ ও সংরক্ষণাগার না থাকায় এখানে করা সম্ভব হয়নি বলে জানায় জেলা সিভিল সার্জন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় নূর উদ্দিন দেওয়ান বাড়ি’তে জঙ্গি আস্তানায় যৌথ অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। অপারেশন হিট স্ট্রং-২৭ এই অভিযানে দুই সহযোগীসহ নিহত হয় গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরী (৩৮)। তামিমের নিহত সহযোগীরা হলো- মানিক (৩৫) ও ইকবাল (২৫)। মানিক ও ইকবাল কল্যানপুর জঙ্গী আস্তানায় অভিযানের সময় পালিয়ে যায়।ওই দিনের পর থেকে পলাতক ছিলেন।

