বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় অপারেশন হিট স্ট্রং-২৭ অভিযানের জঙ্গী আস্তনারা বাড়ির মালিক নূর উদ্দিন দেওয়ানকে ভাড়াটিয়ার তথ্য গোপনের অভিযোগে আটক দেখানো হয়েছে। বাকি নয়জনকে জিঙ্গাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ মঈনুল হক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান।
এ ব্যাপারে সদর থানায় নিহত মাস্টারমাইন্ড তামিম ও তার দুই সহযোগী মানিক ও ইকবাল নামে তিন জঙ্গীর নামে মামলা করা রয়েছে বলে জানায় সদর থানার ওসি মো. আসাদুজ্জামান। যার মামলা নং ৫২।
এদিকে জঙ্গি আস্তানার ভাড়াটিয়ার তথ্য পুলিশের কাছে গোপন করার অভিযোগ এনে বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় নূর উদ্দিন দেওয়ান বাড়ি’তে জঙ্গি আস্তানায় যৌথ অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। অপারেশন হিট স্ট্রং-২৭ এই অভিযানে দুই সহযোগীসহ নিহত হয় গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরী (৩৮)। তামিমের নিহত সহযোগীরা হলো- মানিক (৩৫) ও ইকবাল (২৫)। মানিক ও ইকবাল কল্যানপুর জঙ্গী আস্তানায় অভিযানের সময় পালিয়ে যায়।ওই দিনের পর থেকে পলাতক ছিলেন। এসময় অভিযানে শেষে বিকেলে সাড়ে ৫ টায় বাড়িরমালিকসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।“গত রাতে পুলিশের ব্লক রেইডের সময় একটি বাড়ি থেকে শিবির কর্মী ইব্রাহীম সোহেল(২২)নামে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা আরও তিন শিবিরকর্মী পালিয়ে যায়।” এসময় তার ঘরে তল্লাশী চালিয়ে বেশ কিছু জিহাদী বই পাওয়া যায়। মাস্টারমাইন্ড তামিমের জঙ্গি দলের সাথে এই শিবির কর্মীদের কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ।

