বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ছেলে এবং জেড এন গ্রুপের ব্যবস্থপনা পরিচালক অয়ন ওসমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
শনিবার বিকেলে চিকিৎসক তার ডেঙ্গু জ্বর শনাক্ত করেন।
বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা কামনায় নারায়নগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, নারায়ণগঞ্জ এর সকলের প্রিয় মানুষ জনাব অয়ন ওসমান ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত, সবার কাছে দোয়ার জন্য প্রার্থনা রইল। সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, এর আগেও গত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে করোনায় আক্রান্ত হয় অয়ন ওসমান।

