নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের কুশিয়ারা এলাকায় অবস্থিত হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত সপ্তম শ্রেনীর ছাত্রী সাবিকুন্নাহার চৈতির জীবন বাচাঁতে পাশে দাড়িয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান। তার চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকার প্রদান করেছেন সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও তিনি স্কুলের আরও দুইজন শিক্ষার্থীকে একটি করে ল্যাপটব প্রদান করেছেন।
শনিবার ২২ এপ্রিল বিকেল ৫টায় পুরান বন্দর এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে স্কুল পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় ওই শিক্ষার্থীর হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন সেলিম ওসমান।
এছাড়াও স্কুলটি দশম শ্রেনীর শিক্ষার্থী খাদিজা আক্তার ও মুক্তিযোদ্ধা সাত্তারের নাতি সপ্তম শ্রেনীর ছাত্র রফিকুল ইসলাম রাজনকে একটি করে ল্যাপটব প্রদান করা হয়েছে। তাদের হাতে ল্যাপটব তুলে দিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমানের সহ ধর্মিনী মিসেস নাসরিন ওসমান।
এর আগে হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিম ওসমান মঞ্চে শিক্ষার্থীদের বক্তব্য শুনে তাদেরকে ল্যাপটব দেওয়ার ঘোষণা দিয়ে ছিলেন। ঘোষণা মোতাবেক শনিবার পুরস্কারের ল্যাপটব তুলে দেওয়া হয়।
জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহ ধর্মিনী নাসরিন ওসমান।
এ সময় আরও মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লা সানু, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কালাম হোসেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন সহ ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের সদস্য সহ এলাকার প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।