বিজয় বার্তা ২৪ ডট কম
চাঁদার টাকা না দেওয়ার কারনে নিজের খরিদক্রিত জমিতে বালু ভরাট করে ঘর নির্মাণ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন জমির মালিক ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
বুধবার দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ আলী , সাং শিমরাইল-সিদ্ধিরগঞ্জ ও ইমরান ওমর , আজিবপুর- সিদ্ধিরগঞ্জ তাদের সন্ত্রাসীরা নেশাগ্রস্ত অবস্থায় আমাদের জায়গায় এসে অস্ত্রসস্ত্র সহ আমার কাছে তাৎক্ষণিক চাঁদা দাবি করে এবং জমির কাজ বন্ধ করে দেয় । আমি সিদ্ধিরগঞ্জ থানা অভিযোগ করলে পুলিশ এসে হাতে নাতে তিনজন কে ধরে পরে তাদের কে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে। তারপর আমি নিরাপত্তার জন্য থানায় একটি জিডি এন্ট্রি করি । এরপরও তাদের হাত হতে আমি রক্ষা পাই নাই । পরে আমি নারায়ণগঞ্জ রেব ১১ কাছে একটি অভিযোগ দায়ের করি । কিন্তু বিগত ২৫/০৪/২০১৭ ইং তারিখে সন্ত্রাসীদের পক্ষে আসমা অন্য দাগ ৩১৫ ও ভিন্ন চৌহুদ্দি উল্লেখ করিয়া ১৪৫ ধারা মোতাবেক পুলিশ পুলিশ নিয়া ৩১৯ দাগের কাজ বেআইনী ভাবে বন্ধ করে দেয় । পরে আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমাদের ৩১৯ দাগের কাজ বেআইনী ভাবে বন্ধ করার অভিযোগ করি পরে আইনের নির্দেশ অনুযায়ী ৩১৫ দাগ যাহা তাদের অভিযোগ উল্লেখ করিয়া আইনের নির্দেশ বাস্তবায়নের অনুরোধ করি । আমাদের কোন দাবি দাওয়া নাই । কিন্তু ০৫/০৫/২০১৭ ইং তারিখে আমার জমির পাহারাদার সাহেব আলী (৫৫) কে সন্ত্রাসীরা ভূয়া রেবের পরিচয় দিয়ে এই জায়গায় পাহারা না দেওয়ার হুমকি প্রদান করে । আর যদি কথা শুনে তাহলে তাকে প্রাণ নাশের হুমকি দেয় । পরেরদিন আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করি যাহার নং ২৬৭ । এমতাবস্থায় আমরা ভয়ংকর পরিস্থিতি ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

