বিজয় বার্তা ২৪ ডট কম
বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুএ অয়ন ওসমানের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।
বুধবার সকালে আ’লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পতবক অর্পন, কেক কাটা ও আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাপ্ত।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহবায়ক ও সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসনাতুর রহমান বিন্দু, নাসিম মাহমুদ তপন, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুর জামান আসাদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী, নারায়ণগঞ্জ আইন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম এম হাসানমহানগর ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন জিতু, আহমেদ কাউছার, আরিফ, ফয়সাল, শফিকুল ইসলাম অয়ন, ফাহিম, পিয়াস, ইসতিয়াক সহ অনেকেই ।
