বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড. সেলিনা হায়াৎ আইভী ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।
বৃহষ্পতিবার আইভী ও আনোয়ারের লিখিত আবেদনের বিষয়টি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ নিশ্চিত করেছেন।
আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা করা হবে। আর এই সভাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী নির্বাচন করা হবে।
