বিজয় বার্তা ২৪ ডট কম
শ্রমিকদের মানসিক ও শারীরিক বিকাশে নারায়ণগঞ্জে ফুটবল টূর্নামেন্টের আয়োজন করেছেন ফকির নীটওয়্যারস লিমিটেড। আজ শুক্রবার বিকেলে ফতুল্লা স্টেডিয়াম আউটডোর মাঠে ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। ১২ হাজার শ্রমিক নিয়ে গঠিত ফকির নীটওয়্যারস লিমিটেড বিভিন্ন বিভাগের ১৬ টি দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফকির গ্রুপের পরিচালক ফকির মাশফিকুজ্জামান ফাবি ও
ফকির গ্রুপের এজিএম আরাফাত আলী ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফকির গ্রুপের সি.এইচ.আর.ও সুমন কান্তি সিংহ, সি.এম.ও আজিজ আহমেদ, জিএম মজিবুর রহমান, ডিজিএম মাহফুজ ইসলাম, অমর কৃষ্ণ বিশ্বাস। পরিচালনায় ছিলেন মো. ইমু মৃধা ও হোসাইন আহাম্মদ প্রমূখ।
প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিভাগ ও প্রিন্টিং বিভাগ ফাইনাল মাঝে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। নিরাপত্তা বিভাগকে পরাজিত করে প্রিন্টি বিভাগ চ্যম্পিয়ান হয়েছে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক
ফকির মাশফিকুজ্জামান ফাবি।
এসময় তিনি বলেন, শ্রমিক কর্মচারীদের শারিরীক ও মানসিক বিকাশ করতে আজকের ফুটবল খেলার আয়োজন। সব সময় আমাদের প্রতিষ্ঠান এ ধরনের খেলাধূলার আয়োজন করা হয়। ভবিষ্যৎ আরো ব্যপক আকারে আয়োজন করা হবে এবং শ্রমিকদের জন্য খেলা মাঠের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

