বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
কারখানাটির ম্যানেজার পিন্টু চাকমা জানান, প্রতিষ্ঠানে প্রচুর মালামাল মজুদ ছিল। এটি মূলত চিপসের প্যাকেট তৈরির কারখানা। কারখানার চলমান অবস্থায় আগুন লাগলে শ্রমিকরা বের হয়ে আসে। আগুনে কারখানার মালামাল ও মেসিনারিজের ব্যাপক ক্ষতসাধন হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।
তিনি জানান, চিপসের প্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কারখানাটিতে চিপসের প্যাকেট তৈরির দাহ্য পদার্থ মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এখন ডামিং এ কাজ চলছে।

