বিজয় বার্তা ২৪ ডট কম
বিদ্যানিকেতন ট্রাস্টের অর্থায়নে প্রতিবছরের মতো এ বছরও ৪০০ শিক্ষার্থীর মাঝে তিন লাখ টাকার ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়। বুধবার দুপুরে শহরের ভুইয়াবাগ এলাকায় বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গনে এই বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সভাপতি ও বিদ্যা নিকেতন স্কুল ট্রাস্ট সদস্য বদিউজ্জামান বদু। ট্রাস্ট সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যরিস্টার মেহেদী হাসান, সাবেক পিপি ও ট্রাস্ট সদস্য এডভোকেট নবী হোসেন, ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মনির খান ও মোয়াজ্জেম হোসেন সোহেল এবং উক্ত স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

