বিজয় বার্তা ২৪ ডট কম
অসুস্থ্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের শারীরিক অবস্থার আগের থেকে উন্নতি হয়েছে। বর্তমানে তিনি শংকা মুক্ত রয়েছেন।
বুধবার (১৭ জুলাই) দুপুরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শামীম ওসমানের শরীরের পরীক্ষা শেষে এ কথা জানান।
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে পাকস্থলীর সমস্যা জনিত কারনে হঠ্যাৎ অসুস্থ্য হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান জানান, হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েন শামীম ওসমান। চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার ডাক্তারের অভজারভেশনে রয়েছেন তিনি। আজ তার শরীরের পরীক্ষা করা হয়েছে। ডাক্তার বলেছেন আশাংকা মুক্ত এবং আগের থেকে ভাল আছেন।
তিনি আরো বলেন, আপনাদের সকলের দোয়ায় আব্বু এখন আশংকামুক্ত আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা মসজিদে ও মাদ্রাসায় দোয়া পড়িয়েছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

