বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গোসলে করতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ২২ ঘণ্টা পর শিশু রিয়াদের ভাসমান মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী।
রোববার সকাল ৭টার দিকে ঝালোকান্দি সেতুর নিচে তার ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এর আগে, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোসলে গিয়ে নিখোঁজ হয় রিয়াদ। সে সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের হালিম মিয়ার ছেলে।
শিশু রিয়াদের বাবা হালিম মিয়া বলেন, শনিবার সকালে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিয়াদ। সারাদিন খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রোববার সকালে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সামসু।

