বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে শহরের খানপুরে অবরোধ সমর্থনে মশাল মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। এসময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়৷ শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শহরের খানপুর থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে নবাব সলিমুল্লাহ সড়কের ডন চেম্বার এলাকায় এসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিলটি চাষাঢ়ার দিকে এগিয়ে মিশনপাড়া মোড়ে ফের ককটেল বিষ্ফোরণ ও সড়কে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডিবি পুলিশের একটি টিম। পরে সদর থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অবরোধ কর্মসূচির নামে শহরে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছাবার আগেই তারা পালিয়ে যায়। দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান চলছে

