বিজয় বার্তা ২৪ ডট কম
কখন খেলবেন কয়টার সময় খেলবেন বলবেন। ঈদের পর নারায়ণগঞ্জের জনগনকে সাথে নিয়ে আপনাদের সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা খেলবো এবং এই খেলায় আমরা জিতবো ইনশাল্লাহ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।
সোমবার (২০ মার্চ) দুপুরে সরকারী তোলারাম কলেজের নবীবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, যারা কথায় কথায় আমাদের থ্রেড করছেন। বারোটা বাজাবেন, চব্বিশটা বাজাবেন ওনারা বলছেন হেন করেঙ্গা তেনকরেঙ্গা আওয়ামলীগীকে টেনে নামাবেন। আমাদের সাথে খেলতে চান যদি মনে করেন আমাদের কোন অপত্তি নাই।
আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। এখানে বসে সিদ্ধান্ত নিয়েছি ঈদের পরে নারায়ণগঞ্জের বাড়িতে চলে আসবো এবং নারায়ণগঞ্জেই থাকবো। কখন খেলবেন কয়টার সময় খেলবেন বলবেন।নারায়ণগঞ্জের জনগনকে সাথে নিয়ে আপনাদের সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা খেলবো এবং এই খেলায় আমরা জিতবো ইনশাল্লাহ । যুব সমাজকে উদ্দেশ করে বলেন, কি খেলবো আমরা জিতবো আমরা। তখন যুব সমাজ দু হাত তুলে আওয়াজ দেন। আওয়াজ শুনেন এরা যুব সমাজ, ছাত্র সমাজ। এদের কি দিয়েই কবিতা লেখা হয়। এখন যৌবন যার যুদ্ধের যাওয়ার তার শ্রেষ্ট সময়। এই কবিতা এদেরকে নিয়েই লেখা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান আরো বলেন, যেখানে অনিয়ম, অত্যাচর সেখানে যুব সমাজ, ছাত্র সমাজ তোমাদের কথা বলতে হবে। আরে এক তোলারাম কলেজ দিয়া আমি সমস্ত সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলেছি। এই কলেজের সাত জন ছেলে মিলে এখানে জিয়াউর রহমানকে আটকে রেখেছিলাম। পুরা সমস্ত শক্তির সাথে লড়াই করেছি এই যে আমরা কজন মিলে। মৃত্যু একবারই হয় দু্বার হয়না। মৃত্যুর ভয় আমরা করিনাই আমরা করবোও না। আমরা শেখ হাসিনার সৈনিক। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের ভিতরে এবং বাইরে আমাদের নিয়ে ষড়যন্ত্র করা হয়। যারা ষড়যন্ত্র করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। আর কইরেন না কিন্তু। আমি তোলারাম কলেজের ছাত্র ছাত্রীদের কাছে অনুমতি চাই। আপনারই তো আমার শক্তি ছাত্র সমাজ। অনুমতি চাই, যদি কোন ষড়যন্ত্র করে যদি কোন অশুভ শক্তি মাথা চারা দিয়ে উঠতে চায়। আমরা কি তার বিরুদ্ধে লড়ই শুরু করবো। শামীম ওসমানের কথায় যুব সমাজ ছাত্র সমাজ তখন হাতে তুলে আওয়াজ দেন। আমার অভিভাবকরা আমায় অনুমতি দিয়ে দিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনকে উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন এক বক্তব্যে কয়েক দিন আগে বলেছেন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মধ্যে নাকি দুইটা গ্রুপ আছে, ভালো গ্রুপ আর খারাপ গ্রুপ। ভালো গ্রুপ নাকি চায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর যেন ক্ষমতায় না আসে। যদি এই ভদ্রলোকের বিন্দু পরিমান মন থেকে থাকে, যদি পুরুষ মানুষ হয়ে থাকে, কাপুরুষ না হয়, সাংবাদিকদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগের কোন গ্রুপের কোন নেতারা বলেছে, এই প্রশ্নের উত্তর উনি দিবে।
শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী থাকবেন প্রসঙ্গে শামীম ওসমান বলেন,
অনুমতি যখন দিয়েছে বিএনপি জামাত, আমাত কামাত ,বাম সুশীল কুশিল এবং মোস্তাকের বংশধর সাবধান থাকবেন সবাই। অনেকেই ভাবতাছেন ক্ষমতায় আইসা পড়বো। আজকের দিনটা কয় তারিখ ২০ মার্চ না আর কয়দিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবস। সাংবাদিক ভাইয়েরা আপনারা সাক্ষী থাইকেন। এই ২০ মার্চ টা মনে রাইখেন। যদিন না হয় আমার বলায় সঠিক তাহলে আমাকে এখানে দাঁড় করিয়ে বইলেন। কিরে বেটা কথা কলি সঠিক দেখি হলোনা। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। ইনশাল্লাহ জনগনের সার্পোট নিয়ে আগামীতেও বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।
বিএনপি- জামাতের ক্ষমতায় আসার চেষ্টা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, যদি কেউ মনে করেন ষড়যন্ত্র করবেন। বিদেশের পা চাইটা। পা চাটতে চাটতে জিহ্বা ক্ষয় করে ক্ষমতায় আসবেন। তা হবে না। এগুলো হবেনা। ওইদিন চলে গেছে। বাংলাদেশ আর আগের জায়গায় নাই। নারায়ণগঞ্জের পরিবেশটা ভাল রাখেন। ১৪ টা বছর অনেক অত্যাচার করেছেন। আমরা ক্ষমতা থাকা অবস্থায় কিচ্ছু জবাব দেই নাই। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি। নারায়ণগঞ্জ টাকে শান্ত থাকতে দেন। এমন কিছু করবেন না যে জনগন ক্ষেপে উঠে। কারন জনগন যদি ক্ষেপে উঠে আপনাদের কিন্তু পায়ের তলায় মাটি থাকবে না।
সরকারী তোলাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা মহিলা সংস্থার নারায়ণগঞ্জের চেয়ারম্যান সালমা ওসমান লিপি, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল সাবেক সভাপতি এহসানুল হক নিপু, শেখ সাফায়েত আলম সানি, কলেজের শিক্ষক জীবন কৃষ্ণ মোদক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল সহ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীরা।

