বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভীকে উদ্দেশ্য করে এমপি শামীম ওসমানের ছেলে অয়নও ওসমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।
অয়ন ওসমানের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, নারায়ণগঞ্জ এর ১৫/২০ হাজার তরুন যুবকদের চামচা ডেকে অসম্মান করার অধিকার আপনার নাই। যারা রাজনীতি করে, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবেসে রাজনীতি করে, তারা প্রধানমন্ত্রী বলতে অজ্ঞান। আপনার মত কোটি কোটি টাকার স্বার্থে প্রধানমন্ত্রীর রাজনীতি করে না। শহরের জন্য করে, প্রধানমন্ত্রীকে ভালোবেসে করে, বঙ্গবন্ধুর চেতনায় করে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে করে। আপনার মত বামপন্থীদের নিয়ে, জামাত বিএনপিদের নিয়ে রাজনীতি করে না।
ফুপু আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার যে ধৈর্যের বাধটা আছে সেটা আপনি ভেঙে ফেলেন এবং ঐটা মেরামত করতে যাদেরকে আপনি চামচা ডাকছেন, তারা এটা মেরামত করতে যখন যাবে তারা চামচা নাকি যোদ্ধা তখনই আপনি টের পাবেন।
সম্প্রতি মেয়র আইভী একটি অনুষ্ঠানে বলেন, বিভক্তি বন্ধ করেন। চেলা চামচা যেগুলো আছেন শিখাইলেন সেই চেলাচামচাদের থামতে বলেন। না হলে বন্দর ও নবীগঞ্জ যেভাবে প্রতিহত করা হয়েছে নারায়নগঞ্জবাসীও সেভাবে করবে।

