বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া প্রেমে আসক্ত হয়ে নিজ সন্তান মরিয়মকে পরকীয়া প্রেমিকের সহযোগীতায় হত্যার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
অপর আরেকটি ধারায় লাশ গুম করার অপরাধে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা ও আরও ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) দুুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তাহুরা এই রায় প্রদান করেছেন। রায় ঘোষনার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মো. সোলাইমান জামালপুরের মাদারগঞ্জ থানার গড়পাড়া এলাকার লিচু আকন্দের ছেলে ও আসামি মোসা. বিলকিছ পটুয়াখালি জেলার গলাচিপা থানাধীন খারিজমাঝাটি বুনিয়া গ্রামের নয়া হাওলাদারের মেয়ে।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, উভয় আসামির উপস্থিতিতে আদালত একজনের ফাসিঁর রায় ও অপরজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি পশ্চিম নন্দলালপুর নাককাটা বাড়িস্থ শংকর বাবুর ৪ তলা বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়ালের ভিতরে দক্ষিণ পাশ থেকে মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত রোববার রায় ঘোষনা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহামেদ জানান,
বিলকিসের সঙ্গে সোলাইমানের পরকীয়া সম্পর্ক ছিলো। তারা দাম্পত্য জীবনে সুখি না হওয়ায় পরিকল্পিতভাবে শিশু মরিয়মকে হত্যা করে। এই মামলায় আদালত যুক্তিতর্ক শেষে ভিকটিম মরিয়মের মা বিলকিছকে আমৃত্যু কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং তার পরকীয়া প্রেমিক মো. সোলাইমানকে মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। উভয় আসামিকে অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিণাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মূলত পরকীয়া প্রেমে আসক্ত হয়ে মুরয়মের মা মোসা. বিলকিছ তার প্রেমিক মো সোলাইমানের সহযোগীতায় শ্বাসরোধ করে হত্যা করেছিলেন। বাদিপক্ষ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

