বিজয় বার্তা ২৪ ডট কম
সিটিজেন্স ব্যাংক পিএলসি-এর নারায়নগঞ্জ শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন ব্যাংকের চেয়ারপার্সন মিসেস তৌফিকা আফতাব।
বহুমূখী জীবনের গল্পে সকল নাগরিকের স্বপ্ন ও সম্ভাবনার সাথে থাকার প্রত্যয় নিয়ে ইতিহাস-ঐতিহ্য ঘেরা বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের চাষাড়ায় বৃহস্পতিবার দুপুরে এ শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারপার্সন মিসেস তৌফিকা আফতাব বলেন, কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরাসরি ব্যাংকির সেবার আওতায় আনা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সিটিজেনস ব্যাংককে আধুনিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গিকার নিয়ে আমাদের যাত্রা শুরু৷ গ্রাহক বান্ধব সংস্কৃতি আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ব্যবসা বানিজ্যের জন্য ঐতিহ্যের শহর নারায়ণগঞ্জ।
আমরা আশা করছি ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে নারায়ণগঞ্জবাসী আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সিটিজেন্স ব্যাংক গ্রাহকদের সেবায় সব সময় সচেষ্ট থাকবে। গ্রাহকদের চাহিদা পূরণে এই ব্যাংক কাজ করবে বলেও জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, পরিচালক মো. মোখলেছুর রহমান, শেখ মো. ইফতেখারুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম,
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী।

