বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের দেওভোগে শিশু ধর্ষণ চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ শিপনকে গ্রেফতার করেছে
র্যাব-১১। গত রাতে সদর মডেল থানাধীন দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শিপন (৩৮) নারায়ণগঞ্জের দেওভোগ পাকা রোড এলাকার মৃত-আফসারের ছেলে।
বিষয়টি আজ র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন দেওভোগ এলাকায় একটি ১০ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানায়, শিশু ভিকটিম তার বাবা-মায়ের সাথে দেওভোগ এলাকায় উক্ত বিবাদীর বাড়ির ৪র্থ তলার একটি ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। ভিকটিম প্রকৃতির ডাকে রাত্রে বাথরুম করার জন্য রুমের বাহিরে গেলে আগে থেকে উৎপেতে থাকা উক্ত বিবাদী ভিকটিমকে বাথরুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের ডাক চিৎকারের শব্দ শুনে ভিকটিমের মা এসে বাথরুমের দরজা খুলতে বললে বিবাদী বাথরুমের দরজা খুলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা ভিকটিমকে বাথরুম থেকে কান্নারত অবস্থায় উদ্ধার করে।
উক্ত শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানার তদন্তকারী কর্মকমর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

