বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
রাতে জেলার সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউপিস্থ নয়াপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি লোহার চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি টর্চ লাইট এবং ১টি কাটার প্লাস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ সুমন ভুঁইয়া (৩৫), উক্ত এলাকার
মৃত নূর মোহাম্মদের ছেলে মোঃ রাসেল (২৯), মৃত হালিম মুন্সির ছেলে আবুল (৩২) ও মৃত জুয়েলের ছেলে রতন(৩০)।
আজ দুপুরে বিষয়টি নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ নিশ্চিত করেন।
ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউপিস্থ নয়াপুর বাজারের উত্তর পাশে নয়াপুর ঈদগাহ মাঠের মধ্যে ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত দলের অবস্থানের তথ্য পেয়ে বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযানে ডাকাত দলের মধ্যে থেকে হাতেনাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাত সুমন ভুইয়া, রাসেল, আবুল ও রতনকে গ্রেফতার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ ইমদাদুল ইসলাম তৌয়ব, এসআই সৈয়দ রুহুল আমিন, এসআই হরবিলাশ, এসআই ফরিদ সংগীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করে। আটককৃত ডাকাতদের সাথে জড়িত অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রেখেছেন। এ সংক্রান্তে সোনারগাঁও থানার মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ সুমন ভুঁইয়া(৩৫), পিতা- মৃত হাবিবুর রহমান ভুইয়া, সাং- মাউরাদি, ২। মোঃ রাসেল(২৯), পিতা- মৃত নুর মোহাম্মদ, সাং- মাউদারি, ৩। আবুল(৩২), পিতা- মৃত হালিম মুন্সি, সাং- মাউরাদি ও ৪। রতন(৩০), পিতা- মৃত জুয়েল, সাং- মাউরাদি, থানাঃ আড়াইহাজার, জেলাঃ নারায়ণগঞ্জদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

