বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মেছবাউদ্দিন ওরফে রানা’কে গ্রেফতার করেছে র্যাব-১১। রাতে থানাধীন বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উক্ত অভিযান পরিচালনা করে ০১ জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মেছবাউদ্দিন ওরফে রানা(৪৮), পিতা-মৃত-মহিউদ্দিন আহম্মেদ ওরফে মনু মিয়া, সাং-১০৩ মোবারক শাহা রোড বেপারীপাড়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

