বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দনশীল। এই উপলক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়াত আলম সানির নেতৃত্বে নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান। রাতে শহরের জামতলা এলাকায় চন্দনশীলের বাসায় তাকে ফুলের শুভেচ্ছা জানান তারা ।
এসময় সানি বলেন, রাজপথের ত্যাগী আওয়ামলীগার চন্দনশীল দাদা। চন্দন দাদাকে মূল্যায়নের মাধ্যমে তৃণমূলকে মূল্যায়ন করা হলো। জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের তৃনমূলের ত্যাগীদের মূল্যায়ন করেন। তারই দৃষ্টান্ত আমাদের চন্দনশীল দাদার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দেওয়া। এটা দিয়ে প্রমানিত হয়েছে আওয়ামীলীগ তৃনমূলের দল। ভিন্ন দলে যেখানে বড় বড় ব্যবসায়ীরা অর্থের বিনিময়ে মনোনয়ন পায় সেখানে দলের ত্যাগী নেতা চন্দনশীল দাদা মনোনয়ন পেয়েছেন। নেত্রীর এই ম্যাসেজ তৃনমূলকে আরো উজ্জীবিত করবে ও দলকে আরো জাগ্রত করবে বলে আমি মনে করি। আমাদের জননেতা শামীম ওসমান তৃনমূলকে সুসংগঠিত করে রেখেছেন। নেত্রীর কাছে তিনি সব সময় ত্যাগী তৃনমূলের কথা তুলে ধরেন এবং ত্যাগীদের মূল্যায়ন করেন। আমি কৃতজ্ঞতা জানাই জননেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেতা শামীম ওসমানকে ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ মিজানুর রহমান সজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ মহাণগরের সাবেক সভাপতি ফাহিম এমিল, জেলা ছাত্রলীগ’র সাবেক নেতা মেহেদী মোহাম্মদ (সদস্য ৯নং ওয়ার্ড,ফতুল্লা ইউ.পি), সাহেব পাড়া সেবা সংঘের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি, শেখ গোলাম নবী রনি, সাইফুল ইসলাম পাভেল, তোফাজ্জল হোসেন জনি, সৈয়দ রনি, কাউসার, সৌরভ, নাঈম,সায়েক ও আইন কলেজের (২০১৮-১৯ ব্যাচ) মেহেদী শান্ত,শামীম, মেহেদী হাসান সহ আরও অন্যান্ন নের্তৃবৃন্দ।

