বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, দেশে সরকার পরিবর্তনের খেলা হচ্ছে না। বরং দেশকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হচ্ছে। দায়িত্বশীল হলে বলেন কোথায় ভুল হচ্ছে কি করা যায় আপনারা এত খুশী কেন।
তিনি আরোও বলেন, জাতির জনকের কন্যা বলছেন তারা আবারো আসলে ডেকে চা খাওয়াবেন। প্রধানমন্ত্রী আপনি তাদের চা খাওয়াতে পারেন না। ২০১৪ সালের যারা নির্বাচনের আগে মানুষ হত্যা করেছে যারা আপনাকে হত্যার চেষ্টা বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দেয় বাংলা মানুষ চায় না আপনি তাদের সঙ্গে চা খান আপ্যায়ন করুন। যখন গণতন্ত্রের কথা বলেন তখন তারা দুর্বল ভাবে। সামনে একটি কঠিন সময় আসতাছে। ওরা বাংলাদেশকে ধংস করতে চায়। ওরা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। খেলবেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে আর আমরা খেলবো ষড়যন্ত্র ভেস্তে দিতে।
বিকেলে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেইট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় নারায়ণগঞ্জের আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ মহিলালীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

