বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর আওয়ামীলীগ নেতা ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর নেতৃত্বে এমপি শামীম ওসমানের আয়োজিত জনসভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন।
শনিবার বিকেলে শহরের পাইকপাড়া আমিনামঞ্জিল এলাকায় প্রথমে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হয় এই আওয়ামীলীগ নেতা বাবু।
পরে আমিনামঞ্জিল এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরের ২ নং নাম্বার রেল গেইট এলাকায় জনসভায় যোগদান করেন তিনি।
এসময় আব্দুল করিম বাবুর সাথে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধাগন, আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ কয়েক হাজার নেতাকর্মী।

